দুই মাসের বেশি সময় পর মাঠে ফিরলেন নেইমার
দুই মাসের বেশি সময় পর চোট ও অস্ত্রোপচারের ধাক্কা কাটিয়ে মাঠে ফিরলেন নেইমার। তাঁর ফেরার ম্যাচেই পাউলিস্টা চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের শেষ রাউন্ডে ভেলো ক্লাবকে ৬–০ গোলে উড়িয়ে দিয়েছে সান্তোস। গোল না পেলেও একটি অ্যাসিস্ট করে বড় জয়ে অবদান রেখেছেন ব্রাজিলিয়ান এই তারকা। এই জয়ে প্রতিযোগিতার শেষ আট নিশ্চিত করেছে সান্তোস। কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ নভোরিজোন্তিনো।…